1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ভ্রাম্যমাণ আদালতে ইট ভাটায় জরিমানা  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ভ্রাম্যমাণ আদালতে ইট ভাটায় জরিমানা 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার । মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে  অভিযানে অবৈধভাবে পরিচালিত এ.বি.সি ব্রিকস ইটভাটার মালিকেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
অভিযানে পরিচালনাকালে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার না করে অবৈধ পদ্ধতিতে ইট পোড়াচ্ছিল। পাশাপাশি, ভাটার কোনো বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় আমরা এই ইটভাটার মালিকের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অবৈধ ইটভাটা বায়ুদূষণের পাশাপাশি কৃষিজমি ও এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )