সোমবার (তারিখ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলহাজ এটিএম নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডোমার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আসগর আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, জামায়াতে ইসলামীর পৌর আমীর মো. দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। এতে নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।