1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় প্রান্তিক নারীদের ডিজিটাল দক্ষতা-উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ  | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ডিমলায় প্রান্তিক নারীদের ডিজিটাল দক্ষতা-উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় প্রান্তিক নারী সদস্যদের মাঠ পর্যায়ে সামাজিক সুরক্ষা-সুবিধা প্রাপ্তির জন্য দুইদিন ব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ এলাকার বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহন জোরদার করণ অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার(৩১ আগস্ট)উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশ পুকুর জেলে পাড়ায়  দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন পল্লীশ্রী।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী ও সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন,এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা।
এর আগে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাহেবপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটে
গত ২৪ ও ২৫ আগস্ট দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে সামাজিক সুরক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে হাতে কলমে আবেদন ফরম ডাউনলোড ও পুরন করা শেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )