


আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলেয়া গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
জানা গেছে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলেয়া গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
রবিবার সকাল ৯টা হতে অত্র বিদ্যাপীঠ মাঠে পাগলাপীর অরবিট স্কুল ও কলেজ, পাগলাপীর স্টার একাডেমি, রংপুর একাডেমি এবং অত্র খলেয়া স্কুল ও কলেজসহ মোট ৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তঃক্রীড়া প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় ঘোড়াদৌড়, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, নৃত্য, সংগীত, পাবলিক দৌড়সহ জাতীয় ও স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রংপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মো: শরীফ নেওয়াজ জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খলেয়া ইউনিয়ন সভাপতি কাওছার আলম শাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, সহ-সভাপতি মিস্টার আলী এবং খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজের শিক্ষক সানাউল্লাহ সিদ্দিকী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ মিঞা, রংপুর সদর উপজেলার কাণ্ডারী মিলন মিঞা, গঙ্গাচড়া সরকারি কলেজের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারিফুল ইসলাম, খলেয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রহমত উল্লাহ, তাওহীদ, শিমুল ও রহিম।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর সদর উপজেলা ছাত্রদলের কাণ্ডারী মিলন মিঞা। মঞ্চ পরিচালনায় ছিলেন প্রভাষক ফারুক হোসেন ও সহকারী শিক্ষক আব্দুল কাদের এবং খেলাধুলা পরিচালনায় ছিলেন শারীরিক শিক্ষক দিলীপ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এবং তাদের সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছেন।