1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা(৩২) এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব বিছনদই গ্রামের ৭ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।নিহত আবু তালহা পূর্ব বিছনদই গ্রামের ফজলুল হকের ছেলে।
আবু তালহা গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবর নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ১৭ ঘণ্টা পর তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )