1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে একই পরিবারের পাঁচজনসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।

আটককৃতরা হলেন—বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র এবং দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান ও একই উপজেলার ছইবুর রহমান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সোমবার বিকেলে বিরামপুর সীমান্তে আট বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। সোমবার রাতে বিজিবি বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )