1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক সমাজের আহ্বায়ক হিজল সদস্য সচিব টুটুল  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক সমাজের আহ্বায়ক হিজল সদস্য সচিব টুটুল 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ জন দেখেছেন
কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের  আহবায়ক হয়েছেন মোঃ হোসাইন আহমেদ হিজল এবং সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুল।আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার ৭ জানুয়ারি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল আমিন এবং  সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুলসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হলো।অনুমোদনের তারিখ হতে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করতে হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুল জানান,বাংলাদেশ  সহকারী শিক্ষক সমাজ কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে।এই কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সকল শিক্ষকের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হবেন বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )