1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতা মুশফিক আর ফারহানকে। শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আদাবরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

 

চিকিৎসা শেষে তিনি আজ (৯ জানুয়ারি) ছাড়া পেয়েছেন। বাসায় ফিরে তিনি তার অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘৬ দিন পর ফিরছি বাসায়। এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি। কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না, বেঁচে আছি ভাই!’

 

এ অভিনেতা আরও লেখেন, ‘আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগ প্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে। এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ-খবর নিয়মিত নিয়েছেন এই কদিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে। ভালোবাসা সবার জন্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )