1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন
কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ন্যায় সারা বাংলাদেশের চরাঞ্চগুলোতে যোগাযোগ স্বাস্থ্য শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে এ সংলাপের আয়োজন করেছেন চর উন্নয়ন বিষয় কমিটি, কুড়িগ্রাম।
সোমবার ১৩ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের খেজুর তল এলাকায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব মোঃ আশরাফুল হকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ।
সংলাপে চরাঞ্চলের মানুষে যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা স্বাস্থ্য ,দারিদ্র্য মুক্ত অঞ্চল গড়তে অবিলম্বে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রনালয়ের দাবী জানান বক্তারা।বাংলাদেশের সব চেয়ে দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চর উন্নয়ন কমিটির বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন জেলা কমিটি।দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )