এ নিয়ে মেয়ের পরিবার বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও কোন সঠিক তথ্য না পেয়ে ফুলবাড়ী থানায় এক মাস আগে একটি জিডি করেন। এর মধ্যে ঢাকা কেরানীগঞ্জ এলাকায় ভিকটিমসহ অপহরণকারীরা সেখানে বসবাস করছেন বলে মেয়ে বাবা বিষয়টি গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় জানায়।
পরে ফুলবাড়ী থানার পুলিশ ঢাকা কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি অবগত করে সেখান অভিযান চালায়। অভিযান চালিয়ে রবিবার রাতে অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে সোমবার সকালে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় অপরহণকারী মজিবর রহমান লেবু ও তার বাবা আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।
মকবুল হোসেন জানান, মেয়েকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। খোজ নিয়ে দেখি ঢাকা কেরানীগঞ্জ এলাকা বসবাস করছেন। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ৪ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।