1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সদর( লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন
লালমনিরহাটের দুই ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে ১২০০ উষ্ণতার কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাব এবং বিএনসিসি সদস্যরা। এই মহতী উদ্যোগে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন বিইউবিটি’র ১ম ব্যাচের ছাত্র বাশার সুমন।
উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর অঞ্চলের কয়েকটি জেলায় শীতের প্রভাব তীব্র আকার ধারণ করে। তিস্তার চরবর্তী গোবর্ধন চর এলাকা হওয়ায় এখানকার মানুষ আরও বেশি বৈষম্যের শিকার। এলাকাটি অবহেলিত এবং যোগাযোগ ব্যবস্থার অভাবে এখানকার মানুষের কষ্ট বহুগুণে বেড়ে যায়।
শীতার্ত মানুষদের সাহায্যে শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করেছেন। সোমবার সকালে মহিষখোচা ইউনিয়ন এবং খুনিগাছ ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে। এলাকাবাসীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। অনেক কষ্টের পরও শিক্ষার্থীরা এ এলাকায় প্রবেশ করে।  শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )