1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ভ্রাম্যমান আদালত দুই ইটভাটায় জরিমানা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নীলফামারীতে ভ্রাম্যমান আদালত দুই ইটভাটায় জরিমানা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

নীলফামারীতে অবৈধ দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি এলাকায় অবস্থিত দিনা ব্রিকস ও সেলিম ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মলি আক্তার।

 

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদনহীন ভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করছিলো এই দুই ভাটা। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় দুই ভাটা কর্তৃপক্ষের কাছ থেকে।

প্রসঙ্গ দিনা ব্রিকস’র মালিক মাসুদ রানা ও সেলিম ব্রিকস এর মালিক মোহাম্মদ সেলিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )