এ লংমার্চে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রী মুখ্য সংগঠক মোঃ সার্জিস আলম,যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, আহবায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ,সদস্য সচিব আকতার হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মুখ্য সংগঠক মোঃ সারজিস আলম বলেন,ছাত্র জনতা আর কোন দিন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নিবে না। ক্ষমতাকে আকড়ে ধরে কেউ যদি কোন দল গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন তাহলে আপনাদের পরিনতি হবে খুনি হাসিনার মত।
তিনি আরো বলেন, আজকের এ লং মার্চের উদ্দেশ্য আগামীতে পৃথিবীর কোন সীমান্তে যাতে হত্যাকান্ড না হয়,বিশেষ করে ফেলানীসহ সারাদেশে সীমান্ত হত্যাকান্ড বিচার ও বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যাকান্ড বন্ধ করার জোর আহবান জানান তিনি।