


কুড়িগ্রামের রৌমারীতে আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা শহরের এক অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উপজেলার শৌলমারী ইউনিয়নের কলমের চর এলাকার শাহজাহান আলীসহ এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে শাহাজাহান আলী বলেন, জমি বিক্রির সূত্র ধরে সামাজিকভাবে এক লাখ ৩০ হাজার টাকা বিবাদীগণকে বায়না স্বরুপ দেন অত্র মামলার ভাগিনী। বিক্রি হওয়া বায়নাকৃত জমির মালিক আকস্মিকভাবে মৃত্যু বরণ করলে কৌশলে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে তাকে ফাঁসাতে থাকেন কাবিল হোসেন, ছাইফুল ইসলাম ও রাজু আহমেদ।
এ নিয়ে ২০২৪ সালের ১৭, ১৯ এপ্রিল ও ৫ মে কাবিল হোসেন, ছাইফুল ইসলাম ও রাজু আহমেদ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত করার দায়িত্ব পান উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ। তিনি (তদন্ত কর্মকর্তা) বাদীর প্ররোচনায় পড়ে আমাদের বিরুদ্ধে আদালতে সম্পন্ন মিথ্যা ও ভীত্তিহীন প্রতিবেদন আদালতে দাখিল করেন।
তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার মিমাংসার লক্ষ্যে বসার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তদন্ত কর্মকর্তা বিভিন্নভাবে কালক্ষেপন করে আমাদের বিরুদ্ধে আদালতে যে প্রতিবেদন দাখিল করেছেন, তা আমার পরিবার ও এলাকাবাসীর দৃষ্টি গোচর হয়েছে। পুনরায় অন্য কাউকে দিয়ে সঠিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি জানান তিনি।