1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৪০ মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২৩ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

৪০ মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

গত ৪ আগস্টের পর সারাদেশের ৪০টি মাজারে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনাতেই আইনি ব্যবস্থা নিয়ে এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

 

 

প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৭টি মাজারে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে হামলা হয় চার বার।

অভিযোগ পাওয়ার ভিত্তিতে বা পুলিশ স্বপ্রণোদিত হয়ে ১৫টি মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি হয়েছে। ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলায় দেওয়া হয়েছে চার্জশিট। ১৩টি মামলা ও ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে।

প্রেস উইংয়ে বিবৃতিতে জানানো হয়, যেকোনো হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )