1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

রৌমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫২ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

রৌমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো. আজিজুর রহমান, সিনিয়র সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা ও উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান রানা প্রমুখ।

 

 

আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )