1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। হিলির বাজারে প্রতি কেজি দেশি আলু ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি ও ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি ১০ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী ব্যবসায়ীরা বলছে, সরবরাহ বেশির কারণে দাম কমেছে। তবে আলু, পেঁয়াজ ও সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চাল, তেল এবং মসলার বাজার নিয়ে হতাশ ক্রেতারা।

বুধবার (২২ জানুয়ারী) সকালে হিলির বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতারা জানান, দেশের বাজারে দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতেই কমতে শুরু করেছে দাম। আগের তুলনায় বিক্রিও বেড়েছে। ক্রেতারা স্বস্তি মতো আলু ও পেঁয়াজ কিনতে পারছেন। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

 

হিলি কাস্টমসের দেয়া তথ্যমতে, স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহে ভারতীয় ১৩ ট্রাকে প্রায় ৪০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )