বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯ এমপি থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বকবান্ধা এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ আটক করেন খেয়ারচর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।