পূর্নগঠন হচ্ছে, একটু সময় লাগবে, শিগগিরি হয়ে যায়। তারা দেখবেন যে, মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে আবার কাজ করবে। নতুন পুলিশ তাদের মন মানসিকতা এমন ভাবে গড়ে তোলা হয়েছে ১০-১৫ বছরে সেটা মানুষের সাথে খাপ খাইতো না। এজন্য তারা একটু ভয়ে আছে। এই ভয়টা কেটে যাবে। বেশি দিন লাগবে না এটা শিগগিরি হয়ে যাবে এবং তারা যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেভাবে গড়ার জন্য চেষ্টা করছে সরকার।
তিনি শনিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফুল বাগান ও পানির ফোয়ারার সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশের নতুন পোশাক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে এক পক্ষ বলবে এটাই তো বাই দ্যা ডেমোক্রেসি, এটা ডেমোক্রেসি আছে বলেই বলছে। কেউ বলছে এটা কিচ্ছু হয়নি।
আরেকজন বলছে না ভালো হয়েছে, আরেকজন বলছে কিছুই হয়নি তোমরা আবার করে বানাও। এগুলো সব মিলে তো কথা বার্তা চলবেই, তাই না। ওই যে একটা ছবি আছে না মুখ চেপে ধরছে পুলিশ। আমরা তো মুখ চেপে ধরছিনা কারো। সরকার তো মুখ চেপে ধরা পছন্দ করে না। সরকার চায় বলুক সবায়। পরে সব মিলায় আমাদের দেশের আর্থিক অবস্থা কিছু বিবেচনা করে সুন্দরভাবে যাতে হয়। আস্তে আস্তে করে সেটা হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।