1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২১ জন দেখেছেন

বাংলা একাডেমি পুরস্কারের জন্য এবার যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।

 

ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?

 

 

এর আগে বাংলা একাডেমি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ১০ জনের তালিকা প্রকাশ করেছিল। তবে এই তালিকায় ফ্যাসিস্টদের দোসররা স্থান পেয়েছে অভিযোগ তুলে নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। তালিকায় স্থান পাওয়া কয়েকজন বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তারা শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ শেখ পরিবারের ওপর একাধিক বই লিখেছেন। সমালোচনার মুখে অবশেষে তালিকা স্থগিত করা হলো।

 

 

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। সেই তালিকায় কবিতায়- মাসুদ খান, কথাসাহিত্যে- সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে- শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে- ফারুক নওয়াজ, অনুবাদে- জি এইচ হাবীব, গবেষণায়- মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে- রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে- মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ স্থান পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )