1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাবি ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

রাবি ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৭ জন দেখেছেন

রাজশাহী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৫ জানুয়ারী) সকালে রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে আমার ভাই মরলো কেন, প্রশাসনের জবাব চাই। শিমুল ভাই কবরে, খুনি কেন বাইরে, জবাব চাই, জবাব চাই প্রশাসনের জবাব চাই এমন শ্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে। তদন্তের কোন অগ্রগতি নাই,এখনো মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয়নি।সঠিক তদন্তের আগেই বলা হয়েছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছে। ধাওয়া করার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের (ডিগ্রির প্রথম বর্ষ ছাত্র শিমুল) শিমুল সুস্থ সবল ছিল,দাঁড়িয়ে কথা বলেছিল। তার পরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকে দিতে হবে।

এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে এটা হত্যাকান্ড জনিত মৃত্যু,এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাবি প্রশাসন কিছু ছেলেপেলে উস্কে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলকে প্রতিহত করার জন্য। সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিমুল হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাস বর্জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে যেতে দেওয়া যাবে না। এই হুঁশিয়ারি উচ্চারণ করে উক্ত বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

অপরদিকে শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে মহাসড়কে আগুন জ্বালিয়ে শিমুল হত্যার বিচারের দাবি করে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )