1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানাখাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে আমরা সেই কাজই করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমেছে। একটু ধৈর্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি। নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না। জনগণের জন্য কাজ করছি।

 

 

অর্থ উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো আমরা করব। আমার মনে আছে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। যাতে করে ঘুষ না দিতে হয় সেই জন্য আমরা রিফর্ম করে যাব। ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করব। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে কিন্তু আমরা রিফর্ম করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )