1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক দুই | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক দুই

সদর( লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন
মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় গত ১০ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে। একইসঙ্গে চোরাচালান কাজে জড়িত ০২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি ২০২৫ থেকে ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত লালমনিরহাট সীমান্তের ঝাউরানী, লোহাকুচি, দিঘলটারী, মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, কুলাঘাট বিশেষ ক্যাম্প ও রামখানা এলাকা থেকে ৩ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ১৪.৯ কেজি গাঁজা, ২১৫ পিস ভারতীয় ইয়াবা, ১৪ বোতল ভারতীয় মদ ও ৪১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন চোরাকারবারীকে আটক করা হয়।
এছাড়া, বনচৌকি ও মোগলহাট সীমান্ত থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ০৭টি ভারতীয় গরু এবং দূর্গাপুর, অনন্তপুর ও শিংঝাড় সীমান্ত থেকে ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং রামখানা ও গংগারহাট সীমান্ত থেকে ১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম চলছে। এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ মো. শাকিল আলম, এসপিপি বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )