1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুরে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

রাজিবপুরে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজিবপুরে ৮৬ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বালিয়ামারী ইনসান মোড় নামক এলাকায় ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার নয়াপাড়া এলাকার আবু সাইদের ছেলে স্বাধীন আহমেদ (২১), শিবেরডাঙ্গী এলাকার মোশারফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (২১)।

 

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-৪-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বালিয়ামারী ইনসান মোড় নামক এলাকায় ৮৬ পিস ইয়াবাসহ স্বাধীন আহমেদ (২১), জাহিদ হাসান (২১) ও আমিনুল ইসলাম (২১) নামের তিন ব্যক্তিকে আটক করে বালিয়ামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এ সময় জব্দ করা হয় ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও ২৫০ টাকা। পরে তাদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )