1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর চারটি ইট ভাটা থেকে ৩লাখ টাকা জরিমানা আদায় | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নীলফামারীর চারটি ইট ভাটা থেকে ৩লাখ টাকা জরিমানা আদায়

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

নীলফামারীর চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের জোবায়ের হাসান এর আল মদিনা ব্রিকস, নুর আলম এর এনএসবি ব্রিকস, এমদাদুল হকের জেড স্টার ব্রিকস ও অহেদুল হক এর এ স্টার ব্রিকসয়ে অভিযান চালানো হয়।

 

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা করায় মদিনা ব্রিকসকে ১লাখ, এনএসবি ব্রিকসকে ৫০হাজার, জেড স্টার ব্রিকসকে ১লাখ ও এ স্টার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )