1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির সংঘর্ষ আহত ২৫  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির সংঘর্ষ আহত ২৫ 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা এলাকার টাটা কোম্পানির সামনে ৭টি বাস-ট্রাক দূর্ঘটনার কবলে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় রংপুর-ঢাকা ৬ লেন মহাসড়কের একদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দূর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করলে দুপুর ১২ টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে- ৪টি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে চারটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )