1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমাজকল্যাণমন্ত্রীর গ্রেফতারে নিজ এলাকায় মিষ্টি  বিতরণ নারী শিক্ষকের  | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সমাজকল্যাণমন্ত্রীর গ্রেফতারে নিজ এলাকায় মিষ্টি  বিতরণ নারী শিক্ষকের 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ জন দেখেছেন

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতারে তার নিজ উপজেলায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগন। নুরুজ্জামান আহমেদের নিজ নির্বাচনি এলাকার দলগ্রাম বাজারে এ মিষ্টি বিতরণ করেন তামান্না নামের এর শিক্ষিকা। হাসিনা সরকারের পতনের পর  নুরুজ্জামান গ্রেফতার হলে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, নুরুজ্জামানের দুর্নীতির অনেক চিত্র কালীগঞ্জে রয়েছে। আমাদের দাবি, বর্তমান সরকার  দুর্নীতিবাজ মন্ত্রীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।

উল্লেখ্য, রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারী প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না বক্তব্য বলেন, ২০২০ সাল থেকেই আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। তারা অন্যায় ভাবে আমার বাবাকে রাজাকার বলে আসছিল। আমি তারও প্রতিবাদ করছি। মিথ্যা মামলা দিয়ে আমাকে ধরেনি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা কখনোই সফল হয়নি। সৃষ্টিকর্তা আমার পাশে ছিল তাই আমি প্রতিবাদ করা কখনো ছাড়েনি।

 

প্রভাষক আরো বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এলাকার মানুষের জন্য তেমন কিছুই করেনি। শুধুমাত্র তার পরিবারের জন্যই করে গেছে। পরিবারের উন্নয়ন ছাড়া এলাকার মানুষের কোন কিছুই করেনি। ‌ তাই এই এলাকার মানুষ তার গ্রেপ্তারের কথা শুনে অনেক খুশি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )