1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে সাবেক মহিলা এমপি নাজনীন সুলতানা আটক | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কুড়িগ্রামে সাবেক মহিলা এমপি নাজনীন সুলতানা আটক

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন
কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ।
নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জানা যায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ।।
কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, ‘তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )