
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিন্দূর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফাহিম শাহরিয়ার খান জিহান উপজেলার সিন্দুর্না এলাকার বাসিন্দা এবং আলীমুদ্দিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জিহান। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতীবান্ধা থানা পুলিশ পাঠানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, “জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।” গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Related