1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধা-পাটগ্রাম আসনে সরব জামায়াত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

হাতীবান্ধা-পাটগ্রাম আসনে সরব জামায়াত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৭ জন দেখেছেন
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগাম লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জামায়াতে ইসলামী তাদের প্রচারণা জোরদার করেছে। দলটির মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। জানা গেছে, আনোয়ারুল ইসলাম রাজু দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার প্রচারণায় বিশেষভাবে তুলে ধরা হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তার ভূমিকা। স্থানীয়ভাবে তিনি সুপেয় পানির ব্যবস্থা, মসজিদ নির্মাণ, ওজুখানা স্থাপন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, রাস্তা ও সাঁকো সংস্কারসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। ফলে তিনি এলাকায় উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছেন বলে তার সমর্থকরা দাবি করছেন।
এছাড়া, তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং গৃহহীনদের জন্য নিজ উদ্যোগে ঘর নির্মাণ করেছেন, যা তার সামাজিক গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। জামায়াতের একাধিক সূত্র জানায়, ৫ আগস্ট ‘দেশ ফ্যাসিবাদমুক্ত’ হওয়ার পর থেকে দলটির জনপ্রিয়তা বেড়েছে এবং নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতারা বলছেন, ১৫ বছর ধরে সরকার তাদের ওপর দমন-পীড়ন চালালেও বর্তমান পরিস্থিতিতে তারা নতুনভাবে রাজনৈতিক মাঠে সক্রিয় হতে পারছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় নির্বাচনে লালমনিরহাট-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। জামায়াতের প্রচারণা ইতোমধ্যে তুঙ্গে উঠেছে এবং আগামী দিনে এটি আরও বেগবান হবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )