1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জনপ্রিয় ছাত্রদল নেতা রুবেল সংগ্রাম ও সাহসিকতার প্রতীক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

জনপ্রিয় ছাত্রদল নেতা রুবেল সংগ্রাম ও সাহসিকতার প্রতীক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৩ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল স্থানীয় ছাত্ররাজনীতিতে এক পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রুবেল নানা নির্যাতনের শিকার হন। রাজনৈতিকভাবে দমন-পীড়নের অংশ হিসেবে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয় এবং তিনি কয়েকবার কারাবরণ করেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন।
তার এই ত্যাগ ও সংগ্রামের জন্য স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তিনি একজন অনুপ্রেরণার উৎস।
রুবেল ইসলাম বলেন, “ছাত্রদলের আদর্শিক সংগ্রামে আমি সবসময় অবিচল থেকেছি। শত বাধা ও নির্যাতন আমাকে দুর্বল করতে পারেনি, বরং দল ও গণতন্ত্রের প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুবেলের মতো সংগ্রামী নেতাদের হাত ধরেই আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকা আগামীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )