1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

জুই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ শেখ সুন্দর গ্রামে স্বামী আলী হোসেনের হাতে নির্মম হত্যার শিকার হন জুই খাতুন। পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সঙ্গে সানিয়াজান ইউনিয়নের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় জুই খাতুনের মৃত্যুর খবর আসে।
পরিবারের অভিযোগ, জুই খাতুনকে হত্যা করা হলেও পুলিশ তাদের না জানিয়ে একটি ইউডি মামলা দায়ের করে, যা আসামিকে রক্ষার প্রচেষ্টা বলে মনে করছেন স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করেন।
প্রায় তিন ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন ও হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )