1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিএনপি’র কর্মসূচি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিএনপি’র কর্মসূচি

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন
বিএনপি’র আহবায়ক কমিটি

নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। চলতি মাসের ১১ ফেব্রুয়ারি সারা দেশে কর্মসূচি এ শুরু হবে। এসব দাবিতে ১০ দিনে দেশের ৬৪ জেলায় জনসভা করবে দলটি।

 

 

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

এসময় রিজভী বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। যারা ৫ আগস্টের পরিবর্তনকে মনেপ্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )