আটক সোহেল রানা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখ্যাতি এলাকার ফজলুল হকের ছেলে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি স্কুল ব্যাগ থেকে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।