1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তিস্তা অবরোধ কর্মসূচিতে দশ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা - ব্যারিস্টার হাসান রাজীব | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

তিস্তা অবরোধ কর্মসূচিতে দশ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা – ব্যারিস্টার হাসান রাজীব

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ জন দেখেছেন
তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এ কর্মসূচিতে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
রবিবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে ব্যারিস্টার রাজীব প্রধান বলেন, “তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এই কর্মসূচির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে।” তিনি আরও জানান, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুপাশে বাজার গড়ে উঠবে, যা তীরবর্তী দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে।” কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন
উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদের হাতীবান্ধা উপজেলা সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাবেশে উপস্থিত ছিলেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির এ কর্মসূচি বড় আকারের জনসমাবেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )