1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় গৃহবধূ জুই হত্যাকাণ্ড: স্বামী আলী হোসেন গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

হাতীবান্ধায় গৃহবধূ জুই হত্যাকাণ্ড: স্বামী আলী হোসেন গ্রেফতার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী আলী হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই আলী হোসেন তার স্ত্রী জুই খাতুনের ওপর যৌতুকের দাবিতে নানা ধরনের নির্যাতন চালাতেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় আলোচনার নামে জুইকে বাড়িতে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই আলী হোসেন পলাতক ছিলেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, র‍্যাব-১৩ অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )