1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে প্রভাষক শংকর সহ আ: লীগের ২ নেতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ফুলবাড়ীতে প্রভাষক শংকর সহ আ: লীগের ২ নেতা গ্রেফতার

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ি (কুড়িগ্রাম)
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন
ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন সহ আওয়ামীলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) রাতে তারা বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধর্মপুর গ্রামের অনীল চন্দ্র সেনের ছেলে এবং উপজেলার সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন (৪৮) ও উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি এবং ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে মো. সমেশ উদ্দিন (৪৭)।
পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )