1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী'র মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১০) ফেব্রুয়ারী সকালে হাতীবান্ধা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি হাছেন আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
এ-সময় আরও বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ হাতীবান্ধা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা। সভা শেষে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে কোরআন শরিফ উপহার দেন সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )