1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফেসবুক কমেন্টে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি, বিচারের দাবীতে বিক্ষোভ  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ফেসবুক কমেন্টে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি, বিচারের দাবীতে বিক্ষোভ 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ জন দেখেছেন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করে এক পোস্টে কমেন্ট করেন তেঁতুলিয়া উপজেলার মিন সায়েদ কাউছার নামে এক যুবক।তিনি সদর ইউনিয়নে খুনিয়াভিটা গ্রামের কৌশিমের ৩য় পূত্র। ফেসবুক পোস্টটি ছিলো- “রাসুলুল্লাহ সাঃ বলেছেন, যে ব্যক্তি কোন ব্যক্তিকে একটি বিপদ দূর করে দিবে আল্লাহ তায়ালা আখিরাতে তার একটি কঠিন বিপদ দূর করে দেবেন” এই পোস্টে ওই যুবক লিখেন, তোমার আল্লাহ ভন্ড, তার রাসূল ও ভন্ড।
এই কমেন্টটি  মুহূর্তেই ভাইরাল হয় ফেসবুকে, তার বিচারের দাবী করে ফেসবুকে পোস্ট করতে থাকে ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে ফেসবুকে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও সেই পোস্টের কমেন্ট গিয়ে ওই যুবক লিখেন,  ক্ষমা চাওয়াটা ফরমালিটি হিসেবে তিনি লিখেছেন। তার বিরুদ্ধে যারা লিখছেন তারা হিজরার বাচ্চা, জারজ সন্তান বলেও ফেসবুকে প্রচার করে যাচ্ছেন তিনি । তার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।
তার বিচারের দাবীতে সোমবার (১০ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে  তেঁতুলিয়ার তৌহিদী জনতা। বিক্ষোভকারীরা প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের আল্টিমেটাম দেন। বিক্ষোভকারীরা বলেন, সে একজন মুসলমান ঘরের সন্তান হয়ে, আল্লাহ ও রাসূলকে নিয়ে যে মন্তব্য করেছে এতে সে নাস্তিক হয়ে গেছে৷ তাকে ফাঁসিতে ঝুলানো উচিত।তাকে ২৪ ঘন্টার মধ্যে  আইনের আওতায় আনার দাবী জানায় বিক্ষোভ কারীরা।
তার বড় ভাই লরিন বলেন, যে আল্লাহ নবীজি কে নিয়ে কটুক্তি করতে পারে সে কখনো মুসলিম হতে পারে না। আর এমন মানুষের সাথে সম্পর্কটা না রাখায় সবচাইতে উত্তম। হোক সে রক্তের কেউ। তাই আমি ও আমার পরিবার সকলেই তাকে আমাদের পরিবার থেকে চিরতরে ত্যাগ করলাম। তেঁতুলিয়া মডেল থানা এস আই মালেক জানান, তাকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেস্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )