1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে ভারতের লাভ হয় উপদেষ্টা ডা. ফরহাদ হালিম | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে ভারতের লাভ হয় উপদেষ্টা ডা. ফরহাদ হালিম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পাশ্ববর্তী দেশ ভারতের লাভ হয় বলে মন্তব্য করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে ভারত। পাশ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো, তা হলেও ভালো হতো। কিন্তু সেটা করা হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে সবকিছুর মতো স্বাস্থ্যখাতকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

 

স্বাস্থ্যখাত ধ্বংসের উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ এরমধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪টা কেনা হয়েছিলো। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তার মানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারা দেশের ক্যান্সার মেশিন নষ্ট।

ড্যাবের প্রধান উপদেষ্টা বলেন, বিএনপি ও সমমনা দল ক্ষমতায় আসলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।

পরে রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য  অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )