
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের কোন প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করে বুড়মারী এক্সপ্রেসের যাত্রা বিরতি বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ, সেটিকে পূর্ণ মহলের দাবিতে রেলপথ অবরুদ্ধ করেন রাখেন ছাত্র জনতা । একপর্যায়ে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে ছাত্র জনতা সহ এলাকাবাসী অবরুদ্ধ অবস্থান নেন রেল লাইনের উপরে । বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী- ঢাকা রেলরুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের তুষভান্ডার যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়।
কালীগঞ্জে ছাত্র জনতা এলাকাবাসীর পক্ষ থেকে অবরোধ ও মানববন্ধন আয়োজন করা হয় বুধবার সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা তুষভান্ডার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। পরে তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন থামিয়ে দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। পরে লালমনিরহাট রেলওয়ের কর্মকর্তা যাত্রা বিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সাব্বির আহমেদ লাভলু বলেন তুষভান্ডার বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ কি কারণে তুষভান্ডার রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হবে না স্থানীয়রা জানতে পারে। পরে স্থানীয় সুধীজন ও এলাকাবাসী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি যেন তুষভান্ডার রেলওয়ে স্টেশনে যেন যাত্রা বিরতি দেয় অনতি বিলম্বে তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবি জানান তারা। ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা এসে ছাত্র-জনতার সাথে কথা বলে পরিচিতি নিয়ন্ত্রণ করেন ।
Related