পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ১৫ ফেব্রুয়ারী সকালে বিপুল চন্দ্র গাঁজা নিয়ে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে পিকআপ যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ডিবি’র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে। এসময় পিকআপের সীটের নিচে বিশেষ কায়দায় রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, আটককৃত বিপুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।