
কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর শ্রী রাম চন্দ্র দাস (৪৫) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুড়ারচর দক্ষিণ ওয়ারী এলাকার বাসিন্দা বল্টু রাম দাস এর ছেলে। এছাড়াও তিনি ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক। পুলিশ জানিয়েছেন, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আসামি কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Related