শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে ভজনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানা ওসি। আলমগীর কবীর(৪২) ভজনপুর গনাগছ গ্রামের বীরমুক্তিযোদ্ধা তসির উদ্দিনের ছেলে।
জানা যায়, আলমগীর কবীর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। গত ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাকে কী মামলায় আটক করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে গ্রেপ্তার কৃত্যরা হলেন,তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী (৪৫)তেঁতুলিয়া উপজেলা শতদল আদর্শ গুচ্ছগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুরের ছেলে জুয়েল (২৯) তেঁতুলিয়া মোমিন পাড়া গ্রামের মৃত আব্দুল খায়েরের ছেলের জসীম উদ্দীন (৪২)।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর বলেন, গতকাল শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।