1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফের বাড়ল স্বর্ণ-রুপার মুদ্রার দাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ফের বাড়ল স্বর্ণ-রুপার মুদ্রার দাম

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার দাম। বেড়েছে রুপার মুদ্রার দামও। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে প্রতিটি স্মারক মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৩৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ২৫ হাজার টাকা। একইসঙ্গে রুপার মুদ্রার দাম ১০০০ টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

 

 

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রি হ‌বে ১ লাখ ৩৫ হাজার টাকায়। এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রুপার মুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭  গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৭ হাজার টাকা করা হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )