1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে তারুণ্যের উৎসব পালন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

উলিপুরে তারুণ্যের উৎসব পালন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের উৎসব পালন উপলক্ষ্যে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়া‌রি) দিনব্যাপী এসব প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিকেলে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশলী নিত্যান্দন বর্মন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা একাডেমিক কর্মকর্তা নূরে-ই আলম সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )