1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নৌ রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১, দুই দিনের রিমান্ড   | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নৌ রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১, দুই দিনের রিমান্ড  

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন
ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের কামারজানির বিস্তীর্ণ চরাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুল(৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারের পর ডাকাতের বিরুদ্ধে আজ দুপুরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড চেয়েছেন পুলিশ ফাঁড়ি।
এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ ইমতিয়াজ কবির। সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে। পুলিশ জানায়, ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
চিলমারী নৌফাঁড়ী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ডাকাত বাবলুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ রুটে ডাকারতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে। তাই এর সাথে আর কে কে জড়িত আছে? এসব তথ্য নিতে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে।
সম্প্রতি ( ৯ ফেব্রুয়ারী) চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )