1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুরগিসহ খামার পুড়ে ছাই | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুরগিসহ খামার পুড়ে ছাই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় একটি পোলট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ হাজার মুরগিসহ পুরো খামার পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত ফার্মের বেলাল ও হাছান জানান, সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লাগে। এ সময় ফার্মের লোকজন ঘুমিয়ে থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এই খামারে ৩ হাজার (১৫ দিন বয়সী) মুরগিসহ সব অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত সাড়ে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

 

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। চারপাশে প্রচুর প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই খামারটি পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়।

 

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুরগিসহ খামার পুড়ে ছাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )