1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমনি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ জন দেখেছেন

তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনায় নতুন করে ‘ঘি ঢাললেন’ ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনও দিয়েছেন।

অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে এক নেটিজেন লিখেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেন, কেবল তো শুরু, সারাজীবনই দেব।

পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন ‘লাল লাগবে আমার।’

গায়ক শেখ সাদী ছয় বছর আগে ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এরপর থেকে নিয়মিতই নতুন গান উপহার দিচ্ছেন ভক্তদের। তবে সম্প্রতি তিনি ভিন্ন এক কারণে আলোচনায় আসেন-পরীমনির মামলায় জামিনদার হিসেবে তার নাম জড়িয়ে পড়ে।

এর আগে ‘ললনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তারপর থেকেই নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )