1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো "হাসিনাকে আবার দেশে দেখতে চাই'' | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

নাগেশ্বরীতে ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো “হাসিনাকে আবার দেশে দেখতে চাই”

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়েরর দোকানের ডিজিটাল সাইন বোর্ডে ভেসে উঠলো “হাসিনাকে আবার দেশে দেখতে চাই, লেখাটি। পরে বিষয়টি দেখতে পেয়ে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে। মোবাইল ফোন এ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইন বোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোন চক্র এরকম লেখা লিখে দিতে পারে বলে অভিযোগ দোকান মালিকের।

 

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ ফেব্রুয়ারী) নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশন নামের একটি দোকানের ব্যাবহৃত ডিজিটাল সাইন বোর্ডে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুটির সাথে লাগানো বোর্ডটিতে হঠাৎ করে ভেসে উঠতে থাকে “হাসিনাকে আবার দেশে দেখতে চাই।

চার খন্ডে এ লেখাটি পর পর ভেসে উঠতে থাকে। পরে বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুটি থেকে নামিয়ে ফেলেন। পরে রাতে বিষয়টি চাউর হলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং বোর্ডটি থানায় নিয়ে যায়।

 

বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম জানান, ১ বছর আগে বোর্ডটি ঢাকা থেকে কিনে আনেন তিনি। বোর্ডটিতে তার দোকানের নাম “বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশন’ প্রদর্শণ হয়ে আসছিলো। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তণ বা নিয়ন্ত্রণ মোবাইল এ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তণ হয়ে এরকম লেখা ভাসতে থাকে। কোন চক্র হয়তো এ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এরকম লেখা লিখে দিয়েছে।

 

তিনি আরোও জানান, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডাইরী করার জন্য থানায় যাচ্ছি। যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )